ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে বিশাল রানের ব্যবধানে হারালো বাংলাদেশ
কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে দুর্দান্ত এক শতক তুলে নিয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল। তার ১০১ রানের দারুণ ইনিংসে ভর করে ভারতকে ৩০৬ রানের পাহাড়সম লক্ষ্য জুড়ে দেয় টাইগার যুবারা।
টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। ওপেনার মাহফুজুল ১৫ রানে ফিরে গেলে নাবিলকে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন ইফতেখার হোসাইন। আউট হবার আগে ৭৫ বলে ৫৭ রান করেন ইফতেখার।ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ এবং গত মাসের শ্রীলঙ্কা সফর, ভালো শুরু করেও নিজের ইনিংসটাকে বড় করতে পারছিলেন না নাবিল।
অবশেষে বিশ্বকাপের ঠিক আগমুহুর্তে জ্বলে উঠলেন তিনি, ১০৫ বলে তুলে নিয়েছেন যুব দলের হয়ে এই মৌসুমের দ্বিতীয় শতক। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শতকের দেখা পেয়েছিলেন আইচ মোল্লাহ। আউট হবার আগে ১৪ চারে ১০৮ বলে ১০১ রান করেন নাবিল।
এরপর বাকী কাজটুকু করেন এসএম মেহরব হাসান। ৬ চার ও দুই ছক্কায় ৪৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান করে টাইগার যুবারা।
জবাবে ব্যাট করতে নেমে সুফল বয়ে আনতে পারেনি ভারতীয় ব্যাটাররা। দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার বিমল কুমার ১২ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে মোহাম্মদ ফাইজ ও আশ গোঁসাই, দুজনেই ২৭ রান করে আউট হন।
এক পর্যায়ে ১২৯ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে বের হয়ে যায় ভারত। তারপরে ১৪৮ এ ৭। তবুও মিডল অর্ডার ব্যাটার কৌশল তাম্বে কিছুটা প্রতিরোধ গড়তে চাইলেও ব্যক্তিগত ৪২ রানে তিনিও আউট হন। শেষ পর্যন্ত ১৯২ রানে অলআউট হয় ভারত।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট নেন আরিফুল ইসলাম।
উল্লেখ্য আগের ম্যাচেও ভারত অনূর্ধ্ব ১৯ এ দলকে ২ উইকেটে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড