ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দেশ ফিরলো প্রথম বারের মতো ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাওয়া নারী দল
বুধবার বাংলাদেশ সময় পৌনে ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ নারী দলকে বহনকারী বিমান। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে প্রায় তিনদিনের লম্বা ভ্রমণের পর দেশে ফিরতে পারলেন তারা।
গত ২৮ নভেম্বর জিম্বাবুয়ে থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছিল বাংলাদেশ নারী দল। নামিবিয়া থেকে ওমানের মাসকাট হয়ে দেশে ফিরতে পেরেছেন তারা। জিম্বাবুয়ে থেকে আসায় দেশে ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে নারী দলের সদস্যদের।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিল নিগার সুলতানা নেতৃত্বাধীন দল। সেখানে প্রথমে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচই জেতে বাংলাদেশ নারী দল। যা বিশ্বকাপ বাছাইয়ের জন্য দেয় বাড়তি আত্মবিশ্বাস।
পরে বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে নিজেদের মিশন শুরু করেন সালমা-রোমানা-জাহারানারা। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যায় তারা। কিন্তু বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় তৃতীয় ম্যাচ। তবু ভালোভাবেই বেঁচে ছিল সুপার সিক্স খেলার আশা।
গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ওমিক্রনের প্রভাবে বাতিল করে দেওয়া হয় বিশ্বকাপ বাছাইপর্ব। তবে র্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট।
এছাড়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকেও র্যাংকিংয়ের ভিত্তিতে দেওয়া হয়েছে বিশ্বকাপ খেলার টিকিট। আগামী বছর নিউজিল্যান্ডে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো খেলতে নামবে বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড