ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভবিষ্যৎবানী: ২০২২ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হবে যে দল
২০০৯, ২০১১ ও ২০১৬- তিনবার আইপিএলের ফাইনাল খেলা ব্যাঙ্গালুরুর প্রতিটি ফাইনালে দলে ছিলেন কোহলি। ২০০৯ সালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ব্যাঙ্গালুরু হেরে যায় ডেকান চার্জার্সের কাছে, ২০১১তে ব্যাঙ্গালুরুকে কাঁদিয়েছে চেন্নাই সুপার কিংস আর ২০১৬তে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে শিরোপাবঞ্চিত থাকে কোহলির দল।
তবে আগামী আইপিএলেই শিরোপারা ঘুচবে বলে মনে করেন কোহলি। মঙ্গলবার (৩০ নভেম্বর) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক আরসিবি অধিনায়ক বলেছেন, ‘সর্বোত্তম ফলাফল আসা এখনও বাকি। মন বলছে, সামনের আইপিএলেই আমরা চ্যাম্পিয়ন হবো।’
২০০৮ থেকে ২০২১- শুরু থেকে এখন পর্যন্ত ব্যাঙ্গালুরুর হয়ে সব মৌসুমেই খেলেছেন কোহলি। দলটির হয়ে ২০৭ ম্যাচে ৩৭.৩৯ গড়ে পাঁচ সেঞ্চুরিতে কোহলির আইপিএলে সংগ্রহ ৬২৮৩ রান।
আরসিবির সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক নিয়ে সাবেক ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘তাদের (আরসিবি) সঙ্গে আমার সম্পর্ক নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। সেই যাত্রা এখনও চলছে। আরও তিন বছর তাদের সঙ্গে থাকা আমার কাছে অনেক বড় কিছু।’
ব্যাঙ্গালুরুর ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে কোহলির বক্তব্য, ‘আমাদের ফ্যানবেজ সত্যিই অসাধারণ। আপনাদের সবাইকে আমরা ভালোবাসি। আমার মন-প্রাণ সবসময় এখানেই থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড