ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ঢাকা টেস্টে পরিবর্তনের আভাস, দলে জায়গা পেতে যাচ্ছেন অভিঙ্গরা
চট্টগ্রাম টেস্টে দলে ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদের মত গুরুত্বপূর্ণ পারফর্মাররা। ঢাকা টেস্টেও তাদের পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সের পর সীমিত বেঞ্চ দিয়েই পরীক্ষানিরীক্ষার দিকে ঝুঁকতে চায় টিম ম্যানেজমেন্ট।
বিশেষত ভাবনা পেস ইউনিট আর টপ অর্ডার নিয়ে। অধিনায়ক মুমিনুলও জানালেন, ঢাকা টেস্টে আসবে পরিবর্তন। যদিও মূল সিদ্ধান্ত মিরপুরের উইকেট দেখেই নিতে চান বলে জানালেন তিনি।
মুমিনুল বলেন, ‘উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে। অবশ্যই, একটু পরিবর্তন তো হবেই। শক্তিমত্তাও বৃদ্ধি পেতে পারে। মাত্র এই ম্যাচ শেষ হল। ঢাকা গিয়ে উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নিব।’
তরুণদের অনেকে টানা সুযোগ পেয়েও ভালো করতে পারছেন না। টেস্ট দল তাদের ওপর আস্থা রাখলেও প্রতিদান দিতে ব্যর্থ দিনের পর দিন। তাদের জায়গায় অভিজ্ঞদের সুযোগ দেওয়া হতে পারে, এমন ইঙ্গিত মুমিনুলের।
তিনি বলেন, ‘আপনার অফিসের জুনিয়র যদি ঠিকভাবে কাজ না করে, আপনি তো কর্মী পরিবর্তন করবেন। যদি ওদের দিয়ে কাজ করাতে না পারেন তাহলে অভিজ্ঞদের দিয়ে কাজ করাতে হবে। তাই আপনি যা বলছেন তার সাথে আমি একমত। তরুণরা কাজ করতে না পারলে অভিজ্ঞদের দিয়ে কাজ করাতে হবে। আমার মনে হয় আমাদের এভাবেই চিন্তা করা উচিৎ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড