ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জানা গেল মাথায় আঘাত পাওয়া ক্রিকেটার ইয়াসির আলীর সর্বশেষ অবস্থা
মাথায় আঘাত পাওয়ায় ইয়াসির চট্টগ্রাম নগরীর ইমপেরিয়াল হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন। ঝুঁকিমুক্ত হওয়ায় মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
তবে যেহেতু চিকিৎসা-সতর্কতার জন্য তাকে জৈব সুরক্ষা বলয় ছাড়তে হয়েছে, তাই চট্টগ্রাম থেকে দলের সাথে ঢাকা ফেরা হবে না। বুধবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে চার্টার্ড ফ্লাইট ঢাকায় উড়াল দেবে। সেখানে অবশ্য ইয়াসির থাকছেন না।
বিডিক্রিকটাইমকে দলীয় সূত্র জানায়, ‘ইয়াসির এখন আলাদা থাকবে। তার করোনা পরীক্ষা করানো হবে। নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে ইয়াসির আবার দলের সাথে যোগ দিবে। তবে ইয়াসির দলের সাথে যেতে পারবে না, তাকে আলাদা ফ্লাইটে ঢাকা যেতে হবে।’
আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে ইয়াসিরকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
সোমবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলায় দারুণ ব্যাটিং করছিলেন ইয়াসির। ৩৪ রান নিয়ে ব্যাট করার সময় তিনি মাথায় আঘাত পান। ৩০তম ওভারের পঞ্চম বলে শাহীন শাহ আফ্রিদির ছোঁড়া শর্ট বল প্রত্যাশার চেয়ে নিচু হয়ে ইয়াসিরের হেলমেটে আঘাত করে। পরের ওভারের ষষ্ঠ বল মোকাবেলার পর মাঠ ছেড়ে যেতে হয় তাকে। তাকে নিয়ে ঝুঁকি না নিয়ে দল কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামায় নুরুল হাসান সোহানকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড