ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ করেই তাইজুল ইসলামকে নিয়ে বোমা ফাটালেন রঙ্গনা হেরাথ
তারও আগে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। তাইজুলের বোলিং অ্যাকশন পরিবর্তন করে সফলতা খুঁজলেও খুব একটা কাজ হয়নি তাতে।
ফলে পুরনো অ্যাকশনে আবারও ফিরে আসতে হয়েছে তাইজুলের।লম্বা সময় পর টেস্ট খেলতে নামা তাইজুল ইসলাম অবশ্য পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচেই দেখিয়েছেন চমক।
১১৬ রান খরচা করলেও প্রথম ইনিংসে তিনি দখলে নিয়েছেন ৭টি উইকেট। একাধিক রেকর্ডেও নাম লেখিয়েছেন তাইজুল এই ৭ উইকেট নেয়ার মধ্য দিয়ে।
এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীল স্পিন বোলিং কোচ সোহেল ইমাম জানিয়েছেন সাহসী সিদ্ধান্ত নিয়েই সফলতা পেয়েছেন তাইজুল।
ঝুঁকি নিয়ে অ্যাকশন পরিবর্তন করায় আরও বড় মাপের ক্রিকেটার হয়ে উঠবেন তাইজুল এমনটাও মনে করেন সোহেল।তার ভাষ্য, ‘’অনেকে অনেক কথা বলেছে অ্যাকশন বদলেছে ইত্যাদি।
আমার কাছে সাহসী ছেলে সব সময় পছন্দ। যারা এক ধাপ থেকে চিন্তা করে আরেক ধাপে যেতে হলে সে ঝুঁকি নেবে। আমার কাছে এই চরিত্র আসলে পছন্দ।
ক্যারিয়ারের এমন একটা সময়ে সে সাহসীকতার পরিচয় দিয়েছিল। সে এখন আবার তার আগের অ্যাকশনে ফিরে এসেছে, আবার তার ছন্দ এসে গেছে।
তার যে ঝুঁকি নেওয়ার প্রবনতা আমার মনে হয় বড় খেলোয়াড়ের লক্ষণ। আর তার আগের অ্যাকশনটা তো মাশল মেমোরিতে ছিলই। কাজেই আরেকটা অ্যাকশন যোগ করলে খুব খারাপ কিছু হতো বলে মনে হয় না।‘’
চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে তাইজুলের এমন স্পিনঘূর্ণি পরবর্তী সময়ে দেশের বাইরেও কাজে দিবে বলে মনে করেন টাইগারদের এই অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচ।সোহেল ইসলাম যোগ করেন,
‘’আজকের বোলিং নিয়ে যেটা বলব- আমরা শ্রীলঙ্কার সঙ্গে যখন খেলছিলাম তখন থেকে পরিকল্পনা ছিল। বেসিক্যালি আমরা যখন মিরপুরে খেলি তখন স্পিনে অনেক হেল্প থাকে আর মাইন্ডসেট থেকে যে আক্রমণাত্মক থাকব।
তারপর বাইরে খেলতে গেলে দেখা যায় স্পিনারদের সাহায্য থাকে না।’’
‘’গত বেশ কয়েক মাস ধরে আমরা স্পিনারদের নিয়ে চেষ্টা করছিলাম যে এই ধরনের ফ্ল্যাট ট্রাকের মধ্যে কীভাবে একুরেসি ধরে রেখে ওভারের পর ওভার করা যায়।
এই যে মাইনড সেটটা তৈরি হয়েছে একুরেসি ধরে রেখে ওভারের পর ওভার করা এটা আমার মনে হয় বড় চেঞ্জ। সব জায়গায় আমরা মিরপুরের মতো উইকেট পাব না।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড