ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম দুঃসংবাদ মেয়েদের দেশে ফেরা নিয়ে শঙ্কা
মেয়েদের দেশে ফেরানো নিয়ে তৈরি হচ্ছে একের পর এক জটিলতা।কারণ দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ।
বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের নারী ক্রিকেট দল জিম্বাবুয়েতে আটকে পড়ে। এরপর চাটার্ড ফ্লাইটে সেখান থেকে তাদের নামিবিয়ায় নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে আবার চাটার্ড ফ্লাইটে তারা ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশে পাড়ি দিয়েছে। বাংলাদেশ সময় আজ রাতেই তাদের বিমানটি মাসকাটে অবতরণ করার কথা রয়েছে। কিন্তু সালমা-রুমানারা আকাশে থাকতেই তৈরি হলো নতুন জটিলতা।
ওমান থেকে যে বিমানটিতে নারী ক্রিকেটারদের ৩০ নভেম্বর ভোর রাতে বাংলাদেশে ফেরার কথা ছিল, সেটিতে আফ্রিকা-ফেরত কোনো যাত্রীকে তোলা হবে না বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক বার্তায় ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওমান সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র।
বিসিবির উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে জানান, যেকোনো উপায়ে মেয়েদের নিরাপদে এবং দ্রুত সময়ে দেশে ফিরিয়ে আনা হবে। করোনা-সতর্কতা হিসেবে দেশে ফেরার পর তাদের সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড