ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সোহানের আউট নিয়ে যা বললেন ডমিঙ্গো
রাব্বি রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজ দ্রুত আউট হলে আবারও বিপদে পড়ে টাইগাররা। এরপর উইকেটে আসেন রাব্বির কনকাশন সাব নুরুল হাসান সোহান। লিটন এবং সোহান মিলে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজির স্বপ্ন দেখাচ্ছিলেন।
যদিও সাজিদ খানের বলে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে অহেতুক উইকেট বিলিয়ে দেন সোহান। এতেই শেষ হয় লিটনের সঙ্গে তার ৩৮ রানের জুটির। চতুর্থ দিনের খেলা শেষে সোহানের আউট হয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
তিনি বলেন, ‘যদি সোহানকে বলি সেই বলে আবার একই শট খেলতে, সে খেলতে পারবে না। সে নিজে এবং দলকে বিপদে ঠেলে দিয়েছে এই শট খেলে। এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই।’ সোহানের আউটের আগে বাংলাদেশ এগিয়ে ছিল ১৯৬ রানে। আর ৪০-৫০ রান যোগ হলেই পাকিস্তানকে চাপে ফেলা যেতো বলে মনে করেন ডমিঙ্গো। এমনটা হলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহটাও কম হতো। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ডমিঙ্গো।
তিনি বলেন, ‘দেখুন, আমি কখনও মিডিয়ায় খেলোয়াড়দের সমালোচনা করি না। কিন্তু আমার মনে হয় আমরা কিছুটা ভালো মোমেন্টাম নিয়ে ফিরে পেয়েছিলাম। আমার মনে হয় আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। আমরা ১৯৬ রানে এগিয়ে ছিলাম ৪ উইকেট হাতে রেখে। দুই ব্যাটসম্যান তাদের জায়গা তৈরি করে নিয়েছিল। এই জুটি আরও ৪০-৫০ রান যোগ করতে পারলে পাকিস্তানকে চাপে ফেলে দেয়া সম্ভব ছিল। এরপর তারা এক ঘণ্টার মতো ব্যাটিংয়ের সুযোগ পেত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড