ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের জয় এখন অসম্ভব প্রায়
পঞ্চম এবং শেষদিনের খেলায় জিততে হলে আর মাত্র ৯৩ রান দরকার পাকিস্তানের। আর হাতে রয়েছে ১০টি উইকেটে। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা শেষদিনে প্রতি ওভারে এক রান করে তুলেও জয় পেয়ে যাবে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশকে জিততে হলে এই ৯৩ রানের আগেই সফরকারীদের অলআউট করতে হবে।
বাংলাদেশের দেয়া ২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনের তৃতীয় সেশনের পুরোটা সময় ব্যাট করলেও কোনো উইকেট হারায়নি পাকিস্তান। আর ব্যাট হাতে তুলে নিয়েছে ১০৯ রান। দুই ওপেনার আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক উভয়ই অর্ধশতক পূর্ণ করেছেন। ৫৬ রানে আবিদ এবং ৫৩ রানে শফিক অপরাজিত রয়েছেন।
এর আগে চতুর্থ দিনের শুরুতেই খেই হারান টাইগারদের অভিজ্ঞ ব্যাটসম্যান। হাসান আলির স্টাম্পের বাইরের বল ছেড়ে দেন মুশফিক। কিন্তু দুর্দান্ত টার্ন করে অফ স্টাম্পে আঘাত হানে বল, মুশফিক ফেরেন ৩৩ বলে ১৬ রান করে।
পরে ইয়াসিরকে নিয়ে ৪৭ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন লিটন। শাহিন আফ্রিদির বল মাথায় লাগায় রিটায়ার হার্ট হন ইয়াসির আলী। ভাঙে গুরুত্বপূর্ণ জুটি। তবে ইয়াসিরের কনকাশন সাব হয়ে মাঠে নেমেছিলেন নুরুল হাসান। যদিও সুযোগটা ঠিকঠাক কাজে লাগাতে পারেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। সাজিদের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে ফিরলেন নুরুল। আউট হবার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ১৫ রান।
পরে অবশ্য বেশি সময় থাকতে পারেননি লিটন দাশও। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম শতক করা লিটন দাশ এদিন হাঁকিয়েছেন ফিফটি। ৮৯ বলে ৫৯ রান করে দলকে সামনে থেকে টেনে ফিরেছেন শাহিনের শিকার হয়ে। দুর্দান্ত ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৬টি চারের মার।
কিন্তু নুরুলের পর লিটন ফিরলে হুড়মুড়িয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। সবশেষ ৪ রান তুলতে একে একে ফেরেন নুরুল, লিটন, তাইজুল ও রাহি। বাংলাদেশকে ১৫৭ রানে গুটিয়ে দিতে দুর্দান্ত ভূমিকা রাখেন শাহিন আফ্রিদি। পাকিস্তানি এই পেসার আবারও তুলে নেন ৫ উইকেট। তিনটি উইকেট নিয়েছেন সাজিদ খান। দুটি হাসান আলির ঝুলিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড