ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারতকে কোনভাবেই পাত্তাই দিলো না টাইগাররা
বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে। ভারত সফরের আগে অধিনায়ক ছাড়াই বাংলাদেশ দল ঘোষণা করলেও প্রথম ম্যাচে দায়িত্ব পান বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাকিবুল। ভারত যুব দলকে আগে ব্যাটিংয়ে পাঠানোর পর প্রথম ব্রে-থ্রু আসে দলীয় ৪৭ রানে। ওপেনার হারনুরের সঙ্গে ছোট জুটি গড়তে থাকেন ভারতীয় যুব দলের ব্যাটসম্যানরা। রাকিবুল, প্রান্তিকের বোলিংয়ে সেসব জুটি বড় না হলেও ব্যক্তিগত স্কোর বড় করেন হারনুর।
ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পর ১১১ রানে থামে হারনুরের ইনিংস। তাঁর ব্যাটে ভর করে ২৪৫ রান সংগ্রহ করে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাকিব এবং দুটি করে উইকেট লাভ করেন আশিকুর জামান, মুশফিক হাসান ও রাকিবুল হাসান।
ভারত যুবাদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মাহফিজুল ও ইফতেখার। উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮৫ রান। প্রান্তিকের সঙ্গেও বড় জুটি গড়েন মাহফিজুল। দলীয় ১৬৪ রানে আউট হন সাজঘরে ফিরেন প্রান্তিক।
বাংলাদেশের যুবাদের ফাইনালে দেখছেন উইলকিনস
প্রান্তিকের পর সাজঘরে ফিরেন আইচ মোল্লাও। তবে লড়াই করেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন ওপেনার মাহফিজুল। ৯১ রানে আউট হন তিনি। মাহফিজুল আউট হলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ।
এক পর্যায়ে ২৩২ রানে ৮ উইকেট পড়লে ম্যাচ অনেকটাই চলে যায় ভারত যুবাদের দখলে। তবে মেহরবের সঙ্গে সাহসীকতার পরিচয় দেন অধিনায়ক রাকিবুল। মেহরবের অপরাজিত ৩৩ বলে ৩৮ এবং রাকিবুলের যোগ্য সঙ্গ-এ ভারত যুবাদের ২ উইকেটে হারায় বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে আগামী ১ ডিসেম্বর, প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ২৪৫ (ওভার ৪৮.১)
হারনুর সিং ১১১, এসকে রাশেদ ৩০ : সাকিব ৩-৫০
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২৪৯/৮ (ওভার ৪৮.২)
মাহফিজুল ৯১, প্রান্তিক ৩৫, মেহরব ৩৮* : হাঙ্গারগেকার ৩-৪৭
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড