ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারল না ভারত
যদিও তাতে ম্যাচ জেতা হয়নি ভারতের। শেষ দিকে যখন ম্যাচ জিততে ভারতের ১ উইকেট প্রয়োজন তখন ব্যাটে-বলে লড়াই ছাপিয়ে শেষ বিকেলে রোমাঞ্চ ছড়ায় আলোকস্বল্পতা। পর্যাপ্ত আলো না থাকার কারণে কয়েক ওভার আগেই শেষ হয় পঞ্চম ও শেষ দিনের খেলা। তাতে রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ভারত ও নিউজিল্যান্ডকে।
কানপুরে পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৮০ রান। বিপরীতে ভারতের প্রয়োজন ছিল ৯ উইকেট। চতুর্থ দিনের শেষ বিকেলে উইল ইয়ং সাজঘরে পাঠিয়ে দারুণ শুরু করেছিল ভারত। তবে নাইটওয়াচ ম্যান হিসেবে খেলতে নামা সমারভিল প্রতিরোধ গড়ে তুললে চিন্তার ভাঁজ পড়ে ভারতের কপালে।
দিনের প্রথম সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেনি ভারত। মধ্যাহৃ বিরতি থেকে ফিরে ভারতকে ব্রেক থ্রু এনে দেন উমেশ যাদব। শুভমান গিলের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন ১১০ বলে ৩৬ রান করা সমারভিল। হাফ সেঞ্চুরির পর আউট হয়েছেন টম লাথাম। অশ্বিনের শর্ট অব লেংথ বলে বোল্ড হয়েছেন ৫২ রান করা লাথাম।
বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়ে টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকায় হরভজন সিংকে পেছনে ফেলেন অশ্বিন। থিতু হতে পারেননি রস টেলর, হেনরি নিকোলস ও উইলিয়ামসন। শেষ দিকে রাচিন রবীন্দ্র টিকে থাকার চেষ্টা করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।
জাদেজা ও অশ্বিনের ঘূর্ণিতে ৯ উইকেট হারালেও নিউজিল্যান্ডকে বাঁচিয়ে দেয় আলোকস্বল্পতা। তাতে কয়েক ওভার আগে শেষ খেলা শেষ হওয়ায় ড্র হয় কানপুর টেস্ট। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে জাদেজা ৪টি ও অশ্বিন নিয়েছেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর- ভারত (১ম ইনিংস)- ৩৪৫/১০ (১১১.১ ওভার) (আইয়ার ১০৫, গিল ৫২; সাউদি ৫/৬৯, জেমিসন ৩/৯১), নিউজিল্যান্ড (১ম ইনিংস)- ২৯৬/১০ (১৪২.৩ ওভার) (ল্যাথাম ৯৬, ইয়ং ৮৯; অক্ষর ৫/৬২, অশ্বিন ৩/৫০)
ভারত (২য় ইনিংস)- ২৩৪/৭ (৮১ ওভার) (আইয়ার ৬৫, ঋদ্ধিমান ৬১ *, জেমিসন ৩/৪০, সাউদি ৩/৭৫), নিউজিল্যান্ড (২য় ইনিংস)- ১৬৫/৯ (৯৮ ওভার) (ল্যাথাম ৫২, সমারভিল ৩৬, উইলিয়ামসন ২৪; জাদেজা ৪/৪০, অশ্বিন ৩/৩৫)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড