ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জয়ের জন্য নিউজিল্যান্ডের ২৮০ রান
তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৪ রান করেছিলো ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ৬৩ রানে এগিয়েছিলো টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারত ৩৪৫ ও নিউজিল্যান্ড ২৯৬ রান করে।
চতুর্থ দিন সকালে ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের ইনিংসে। ৫১ রানের মধ্যে আরো ৪ উইকেট হারায় ভারত।
এরপর রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন আইয়ার। অশ্বিন ৩২ রানে ফিরেন। সপ্তম উইকেটে ঋদ্ধিমানকে নিয়ে আবারও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন আইয়ার। সেই সঙ্গে নিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি তুলে নেন আইয়ার। প্রথম ইনিংসে ১০৫ রান করেছিলেন তিনি। এবার ৬৫ রানে আউট হন আইয়ার।
আইয়ার যখন ফিরেন তখন ভারতের রান ১৬৭। এরপর অক্ষর প্যাটেলকে নিয়ে অবিচ্ছিন্ন ৬৭ রান যোগ করে, ভারতকে শক্তপোক্ত অবস্থায় নিয়ে যান ঋদ্ধিমান। এরপরই দিনের শেষ দিকে ইনিংস ঘোষণা করে ভারত। ঋদ্ধি ৬১ ও প্যাটেল ২৮ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের টিম সাউদি ও কাইল জেমিসন ৩টি করে উইকেট নেন।
২৮৪ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড। ইয়ংকে ২ রানে থামান অশ্বিন। আরেক ওপেনার টম লাথাম ২ ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল শুন্য রানে দিন শেষ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড