ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাইজুল-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে যাওয়ার আসার মধ্যে বিরতিতে গেল পাকিস্তান
বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান তৃতীয় দিনের প্রথম ওভারেই হারায় জোড়া উইকেট। অভিষিক্ত আব্দুল্লাহ শফিক নতুন দিনে আর কোনো রান করতে পারেননি। তাইজুল ইসলামের বলে বোল্ড হন। পরের বলে আজহার আলীকেও এলবিডব্লিউ আবেদন করেন তাইজুল, তবে আম্পায়ার সাড়া দেয়নি।
এ পর্যায়ে রিভিউ নিয়ে সাফল্য লাভ করে টাইগাররা। দিনের প্রথম ওভারেই জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় সফরকারী দল। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। দলীয় ১৬৯ রানে তাকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন বাবর।
লাঞ্চের আগে পাকিস্তান হারিয়েছে আরও একটি উইকেট। ১৮২ রানে তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ফাওয়াদ আলম, ব্যক্তিগত ৮ রানের মাথায়। এ যাত্রায়ও অবশ্য রিভিউ কাজে লাগিয়ে উইকেট আদায় করে নিতে হয়েছে বাংলাদেশকে।
তবে দুশ্চিন্তার কারণ হয়ে এখনও ক্রিজে আছেন আবিদ আলী। ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকিয়ে প্রথম সেশন শেষ করেছেন ১২৭ রানে অপরাজিত থেকে। ২৬৯ বলের মোকাবেলায় আবিদ হাঁকিয়েছেন ১১টি চার ও ২টি ছক্কা। প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ২০৩ রান, ৪ উইকেট হারিয়ে।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২
পাকিস্তান ১ম ইনিংস : ২০৩/৪ (৮৮ ওভার)আবিদ ১২৭*, শফিক ৫২, বাবর ১০, রিজওয়ান ৫*তাইজুল ৩৫-৮-৭০-৩, মিরাজ ২৩-৫-৫৬-১
পাকিস্তান ১২৭ রানে পিছিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি