ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কোহলীদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্তু ভারতীয় দলকে সে দেশে খেলতে যাওয়ার অনুমতি কেন্দ্রীয় সরকার নাও দিতে পারে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর পরিষ্কার ভাবে সে কথা জানিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভাল করে খতিয়ে দেখার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
অনুরাগ বলেন, ‘‘ভারত সরকাররে স্বরাষ্ট্র মন্ত্রক আগেও জানিয়েছে এই ধরনের বড় প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়। বহু দেশ সাম্প্রতিক অতীতে পাকিস্তান সফর বাতিল করেছে। কারণ সেখানকার পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আগে ক্রিকেট দলের উপর হামলা হয়েছে। ওখানকার নিরাপত্তাই সবথেকে বড় চিন্তার কারণ। ফলে যখন সময় আসবে তখন পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
দেশে ফিরেই নিজের পাড়ায় বাঘ রোহিতরা, নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু দ্রাবিড়-যুগভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দু’ দিন আগেই বলেছিলেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হবে কি না, সেটা নির্ভর করছে সরকারের উপর। এ ব্যাপারে তাঁর বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজার হাতে কিছু নেই।
পকিস্তানে শেষ বার আইসিসি-র কোনও প্রতিযোগিতা হয়েছিল ১৯৯৬ সালের বিশ্বকাপ। সে বার ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানেও বিশ্বকাপ হয়েছিল। ২০০৮ সালের এশিয়া কাপের পর ভারত আর পাকিস্তানে খেলতে যায়নি। পাকিস্তানে দুই দেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০০৫-০৬ সালে। পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শেষ বার ভারতে এসেছিল ২০১২-১৩ সালে। তারপর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড