ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মুশফিকের দলে না থাকার কারন হিসেবে যা বললেন প্রধান নির্বাচক
তবে কী বিশ্বকাপের পারফরম্যান্সের কারণেই বাদ পড়লেন মুশফিক? তাকে না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠ এবং মাঠের বাইরের ইস্যুর কারণে সমলোচনার মুখে পড়েন মুশফিক। বিশেষ করে স্কুপ কিংবা রিভার্স সুইপে বারবার আউট হওয়ায় বেশ সমলোচিত হন।
প্রশ্ন উঠে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে মুশফিকের জায়গা পাওয়া নিয়ে। গুঞ্জন ছড়ায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চান না মুশফিক।
দলের সঙ্গে অনুশীলন না করায় শঙ্কাটা আরও বাড়ে পরবর্তীতে।তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক। টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে না রাখলেও,
মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মানসিকভাবে তৈরি হতেই বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে। এই ইস্যুতে নান্নু বলেন, “মুশফিক ইস্যুতে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি।
আমাদের পরপর চারটি টেস্ট আছে।পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ আছে।
মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তামিমের মত সিনিয়র ক্রিকেটারের একটা ইঞ্জুরি আছে। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।
আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এজন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।”কদিন আগে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় টি-টোয়েন্টি সিরিজের আগে বিশ্রাম চেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
তবে সেই গুঞ্জন সত্য নয় বললেন প্রধান নির্বাচক নান্নু। টেস্টের জন্য প্রস্তুত হতেই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। সূত্রঃ বিডিক্রিকটাইম
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড