ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে নিজের ভেতরে চেপে রাখা কথা গুলো প্রকাশ করলেন ওয়ার্নার
হায়দরাবাদ থেকে বাদ পড়ে মনের কোণে জেদ লুকিয়ে রেখেছিলেন ওয়ার্নার। তার পুরোটাই উগড়ে দিয়েছেন সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে তিন ফিফটিতে ২৮৯ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
দীর্ঘদিন হায়দরাবাদের জার্সিতে খেলছেন ওয়ার্নার। প্রতি আসরেই ফ্য্যাঞ্চাইজটিকে সামনে থেকে নেতৃত্ব দেন। তাই এভাবে বাদ পড়ে কষ্ট পেয়েছেন তিনি। গণমাধ্যমকে ওয়ার্নার বলেন, ‘বছররের পর বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছি। এরপরও কোনো কারণ ছাড়াই আমাকে বাদ দেওয়া হয়েছিল। এই ঘটনার পর আমি অনেক কষ্ট পেয়েছিলাম।’
‘বাদ পড়লেও জানতাম আরেকটা সুযোগ আছে। যদি আপনি খেলার প্রতি নিবেদিত থাকেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে অবশ্যই দ্বিতীয় সুযোগ পাবেন। আমি শুধু আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রমটা করেছি এবং নিজের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করার চেষ্টা করেছি। অবশেষে সাফল্য পেয়ে আমি সত্যিই অনেক খুশি,’ যোগ করেন ওয়ার্নার।
বাদ দিলেও হায়দরাবাদ ম্যানেজম্যান্টের কারও প্রতি কোনো অভিযোগ নেই ওয়ার্নারের, ‘আমাকে বাদ দেওয়া হয়েছিল। এরপরও তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ভক্ত-সমর্থকরা সব সময় আমার পাশে ছিল। তারা আমাকে ভালোবেসেছে। আমি তাদের আনন্দ দেওয়া জন্য খেলি। সেই সাথে সেরাটা দেওয়া চেষ্টা করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি