ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দলে সর্বনিম্ন স্ট্রাইকরেটের ক্রিকেটার থাকলেও, নেই দ্রুততম সেঞ্চুরিয়ান
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে রাখা হলোনা তাকেই! কিন্তু ঠিক কি কারণে এমনটা করলো টিম ম্যানেজম্যান্ট, আর পারভেজেরই বা দোষটা কোথায়?প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু পারভেজকে দলে না রাখার পেছনে অদ্ভুত এক দোষ দেখিয়েছেন।
তিনি জানিয়েছেন, মূলত টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ওপেনিংয়ে ডান-বামের সমন্বয় রাখতে চেয়েছেন তারা। সে কারণেই পারভেজের বদলে বেছে নেওয়া হয়েছে সাইফকে।অথচ ঘরোয়া টি-টোয়েন্টিতেও সাইফ আগ্রাসী হিসেবে পরিচিত নন। অনেকটা এক প্রান্ত ধরে খেলতেই পছন্দ করেন।
ছক্কা মারার সামর্থ্য থাকলেও দ্রুত রান আনতে খুব একটা দেখা যায় না তাকে। গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ১৪ ইনিংসে ২৮.০৭ গড়ে ৩৬৫ রান করেন সাইফ। স্ট্রাইক রেট ছিল কেবল ১১৩।অন্য দিকে পারভেজ স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক।
গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে করেন সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বিভিন্ন সময় বলেছিলেন, তিনি বরাবরই ব্যাটিং অর্ডারে ডান-বামের সমন্বয়ের পক্ষে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত থাকায় পারভেজকে নিলে প্রথম তিনজনই হন বাঁহাতি। এখানেই সুযোগ ঘটেছে সাইফের।
এদিকে টি-টোয়েন্টিতে যে ঘরানার ক্রিকেট খেলেন সাইফ, নাঈমও সেই একই ঘরানার ব্যাটসম্যান। দুজনেই শুরুতে থিতু হতে সময় নেন। থিতু হলে পুষিয়ে দেওয়ার একটা চেষ্টা দেখা যায়। বিশ্বকাপে পাওয়ার প্লেতে আগ্রাসী শুরুর জন্য ভুগেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও একই চ্যালেঞ্জ থাকছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড