ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশে দল থেকে বাদ পড়ছে যারা
টাইগারদের পেস বোলার তাসকিন আহমেদ জানিয়েছিলেন বিশ্বকাপ এখন ইতিহাস হয়ে গেছে। তবে বিখ্যাত দার্শনিকের সেই উক্তি ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের শিক্ষা’ বাংলাদেশ দল কি পাকিস্তান সিরিজে সেই উক্তিরই প্রতিফলন দেখাবে নাকি নতুন কিছু করে দেখা সেটার অপেক্ষায় গোটা ক্রিকেটভক্তরা।
পাকিস্তানের বিপক্ষে এখনও আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা না করা হলেও ইতোমধ্যেই জানা গেছে দল থেকে বাদ পড়ছেন অন্তত ছয়জন ক্রিকেটার। তাদের পরিবর্তে নতুন করে ছয় থেকে সাতজন প্রবেশ করবেন পাকিস্তান সিরিজের স্কোয়াডে।
বিশ্বকাপে টানা ব্যর্থ থাকা লিটন দাস ও সৌম্য সরকার দুবাই থেকে ফিরে মিরপুরের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি। দুইজনই চলে গেছেন এনসিএল খেলার জন্য। ঘরোয়া ক্রিকেটের আসরে খেলার জন্য চলে যাওয়াই স্পষ্ট ইঙ্গিত দেয় তাদের পাকিস্তান সিরিজে না থাকার।
সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন ইনজুরিতে পড়েছিলেন বিশ্বকাপেই। ফলে এই দুইজন ছিটকে গেছেন বেশ আগেই। নতুন করে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে পারেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কেননা কোচের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে মুশফিকের সেই ছবি যেন নতুন ইঙ্গিত দিয়েছে মুশফিকের টি-টোয়েন্টি খেলা নিয়ে। তাছাড়া মিরপুরে অনুশীলনেও মুশফিকের অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে তার টি-টোয়েন্টি থেকে সাময়িক বিদায়ের।
আরেক পেসার রুবেল হোসেন বিশ্বকাপের স্কোয়াডে থেকেও কোনো ম্যাচ খেলতে পারেননি। বিশ্বকাপ থেকে ফিরে অন্তত পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ডানহাতি এই পেসারের জায়গা হবার সম্ভাবনা নেই বললেই চলে।
তাদের পরিবর্তে দলে নতুন করে যুক্ত হতে পারেন পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, তানভির ইসলাম, কামরুল ইসলাম রাব্বি এবং শহিদুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড