ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আইসিসি ভারতকে দিলো বড় চমক, টি২০ বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করলো আইসিসি
বিশ্বকাপের পর্দা নামার ঠিক পরদিন এই দল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দল বাছাইয়ের কাজে যুক্ত ছিলেন ইয়ান বিশপ, নাতালিয়ে জার্মানোস, শেন ওয়াটসন, লরেন্স বুথ ও শহীদ হাশমি।
বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছেন ছয়টি দলের খেলোয়াড়। দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, দুই সেমিফাইনালিস্ট পাকিস্তান ও ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা রয়েছেন বাছাইকৃত এই একাদশে। অস্ট্রেলিয়া থেকে রয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও পেসার জশ হ্যাজলউড। ইংল্যান্ড থেকে আছেন জস বাটলার, যাকে দেওয়া হয়েছে উইকেটরক্ষকের ভূমিকা; সাথে রয়েছেন মঈন আলী। পাকিস্তানের বাবর আজমকে অধিনায়কের মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা থেকে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ব্যাটার চারিথ আসালাঙ্কা রয়েছেন সেরা দলে। দক্ষিণ আফ্রিকা থেকে অ্যানরিখ নরকিয়া ও অ্যাইডেন মারক্রাম জায়গা করে নিয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন পাকিস্তান শাহীন শাহ আফ্রিদি।
তবে সব থেকে বড় খবর হল এই একাদশে জায়গা পায় নি ভারতের কোনো ক্রিকেটার। একনজরে আইসিসির বাছাইকৃত বিশ্বকাপের সেরা দল
ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, অ্যাইডেন মারক্রাম, মঈন আলী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, ট্রেন্ট বোল্ট, অ্যানরিখ নরকিয়া।
দ্বাদশ খেলোয়াড় : শাহীন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড