ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হবে এই ৭ ভেন্যুতে
আগামী বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। মঙ্গলবার ভোরে আসন্ন বিশ্বকাপের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওমান ও আরব আমিরাতে চার ভেন্যুতে হয়েছে বিশ্বকাপের ৪৫ ম্যাচ। তবে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে খেলা হবে সাতটি মাঠে।
সেই সাতটি ভেন্যু তথা শহর হলো এডিলেইড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। সদ্য সমাপ্ত আসরের মতো ২০২২ সালেও আগে আট দল নিয়ে হবে প্রথম রাউন্ডের খেলা। পরে সেখান থেকে ওঠা চার দল ও র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা।
চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে ওঠার ১২ দল সরাসরিই খেলবে আগামী বিশ্বকাপে। এর মধ্যে র্যাংকিংয়ের সেরা আট দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে সরাসরি সুপার টুয়েলভে।
আর প্রথম রাউন্ডে খেলবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড। বাছাইপর্ব থেকে আসা আরও চারটি দল যোগ দেবে প্রথম রাউন্ডের খেলায়। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওমান ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা।
২০২২ সালের বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে ৯ ও ১০ নভেম্বর। প্রথমটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আর পরেরটি এডিলেইড ওভালে। চলতি বছর ১৪ নভেম্বর ফাইনাল হলেও, আগামী আসরের ফাইনাল হবে ১৩ নভেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড