ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দল থেকে বাদ মুশফিক : দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে খেলবেন যে ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ মোটেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। হতাশার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে বেশ কদিন ধরেই পুরো দমে অনুশীলন করছেন ক্রিকেটাররা।
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ চার ক্রিকেটার আরব আমিরাত থেকে একটু দেরিতে দেশে ফেরেন। ফেরার পর অনুশীলন শুরু করলেও মুশফিক একটা জায়গায় ব্যতিক্রম। সোমবার তাকে মিরপুরে আলাদা অনুশীলন করতে দেখা গেছে। লাল বলে অনুশীলনেই তিনি ব্যস্ত থাকছেন। আর এতেই টি-টোয়েন্টি সিরিজে তার না খেলার গুঞ্জন শুরু হয়েছে।
বিসিবির একটি সুত্রও বলছে আপাতত পাকিস্তান সিরিজে মুশফিককে ছাড়াই দল ঘোষণা করবে বিসিবি। দলে থাকবে না আরেক উইকেটরক্ষক লিটন দাসও। প্রধান উইকেটরক্ষক হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। আর তার ব্যাকআপ তথা দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে সুযোগ পাবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ হোসাইন ইমন।
৩৪ বছর বয়সী মুশফিক এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অবশ্য সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি তার। ৮ ম্যাচে মাত্র ১৪৪ রান করেছেন।
বিশ্বকাপ ব্যর্থতা ও ইনজুরি মিলিয়ে পাকিস্তান সিরিজে কিছু পরিবর্তন আসবে এটা নিশ্চিত। সাকিব আল হাসান ও সাইফউদ্দিন ইনজুরির কারণে ছিটকে গেছেন আগেই। তামিম ইকবালকে পাওয়া যাচ্ছে না এই সিরিজেও।
এদিকে মুশফিকের মতো টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনে নেই সৌম্য সরকার ও লিটন দাসও। দুজনই নিজ বিভাগের হয়ে খেলছেন জাতীয় লিগে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১৯ নভেম্বর। পরদিন দ্বিতীয় এবং ২২ নভেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই হবে মিরপুরে। ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড