ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্যভাবে ১৯০ বল হাতে রেখেই বাংলাদেশের ম্যাচ জয়
তিন ম্যাচ ওয়ানডে সিরজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে নারী দল শুরু থেকেই খেই হারায়। দলীয় ২৪ রানে প্রথম উইকেটের পতন হলে একে একে সাজঘরে ফিরে যেতে থাকেন বাকি ব্যাটাররাও। একপ্রান্ত আগলে রেখে শারনে মায়ার্স খেলে গিয়েছিলেন। ৬১ বলে ৩৯ রান করা মায়ার্স বাদে অন্য কোনো ব্যাটার এদিন নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি। যেখানে কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন ছয়জন ব্যাটার। মাত্র ২৭ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে জিম্বাবুয়ে নারী দল সংগ্রহ করে ৭২ রান।
বল হাতে এদিন বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ১০ ওভারে চারটি মেইডেন সহ ২১ রান খরচায় নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া রুমানা আহমেদ ২টি এবং ফারিহা তৃশা নেন ২টি করে উইকেট।
জবাবে খেলতে নামা বাংলাদেশ নারী দল ওপেনিং জুটিতে ৩২ রান যোগ করার পর প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান নুজহাত তাসনিয়া। নিগার সুলতানাকে সাথে নিয়ে আরেক ওপেনার মুর্শিদা খাতুন দলকে ধীরে ধীরে নিয়ে যেতে থাকেন জয়ের দিকে।
শেষ পর্যন্ত মুর্শিদা খাতুনের ৪৮ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে মাত্র ১৮ ওভার ২ বলেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ। কোয়ালিফায়ার পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবার কথা রয়েছে জিম্বাবুয়ের মাটিতেই। বিশ্বকাপ কোয়ালিফায়ার পর্বে বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড এবং জিম্বাবুয়ে নারী দলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড