ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ঘরোয়া ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার সময় হাঁটুতে চোট বাধিয়েছিলেন তামিম ইকবাল। বছরের মাঝামাঝি সময় পাওয়া সেই চোট বয়ে বেড়াতে হয়েছিল দীর্ঘ সময়।
মাঝখানে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিম খেলেছিলেন হাঁটুর সেই চোট নিয়েই। অবশ্য টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে এসেছিলেন বাঁহাতি এই ওপেনার। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে দেশে এসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়ও পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তামিম।
ঘরের মাঠে ওই দুই সিরিজ শেষ করে বাংলাদেশ দল যখন বিশ্বকাপের জন্য প্রস্তুত হছে তখন তামিম নিজেকে সরিয়ে নিয়েছিলেন সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্ব আসর থেকে। অবশ্য দল যখন বিশ্বকাপ নিয়ে মগ্ন তখন তামিম খেলেছিলেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)।
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামার পর বিপত্তি বেড়েছে আরও কয়েকগুণ। বাঁ হাতের বুড়ো আঙুলে চোটে পড়েছেন এই ব্যাটসম্যান। আঙুলে পাওয়া সেই চোট এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখা যাবে না তামিম ইকবালকে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য তামিম ইকবাল এমনিতেও অনিশ্চিত ছিলেন। তবে টেস্ট সিরিজের দলে তার থাকার সম্ভাবনা ছিল। তামিমকে দেখাশোনা করা ফিজিওর পক্ষ থেকেও জানিয়ে দেয়া হয়েছিল তামিম অনেকটাই সুস্থ হবার পথে। তবে সর্বশেষ এক্স-রে’তে দেখা যায় তামিমের আঙুলে সূক্ষ্ম চির রয়েছে।
আঙুলের চোটের চিকিৎসা করাতে তামিম ইকবাল অস্ট্রেলিয়াতে যাবেন এমনটাও জানা গেছে। ফলে নিশ্চিতভাবেই তিনি মিস করছেন পাকিস্তান সিরিজ।
উল্লেখ্য, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ১৯, ২০ এবং ২২ নভেম্বর। এরপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড