ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের কোচ হওয়া নিয়ে যা বললেন স্টুয়ার্ট ল
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি, ব্যাটারদের ব্যর্থতা, গেম প্লানে ঘাটতি, ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস- সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে লেগেছে পালাবদলের হাওয়া। বাতাসে গুঞ্জন পুরো কোচিং প্যানেলকেই ঢেলে সাজাতে চায় বিসিবি। ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হচ্ছে না।
পাকিস্তান সিরিজে এই পদের দায়িত্ব পালন করতে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে। এর আগে দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেয়া হলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসনের চাকরিও নড়বড়ে। নতুন কোচ খুঁজে বের করতে বিসিবি পরিচালকদের নাকি দেয়া হয়েছে দায়িত্ব।
বারবারই বলতে শোনা যায় অচেনা আর কোন কোচ নয়, বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট সংস্কৃতি বোঝেন এমন কাউকে এবার প্রধান কোচের দায়িত্ব দিতে চাইছে বিসিবি। সে হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে পূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল’র।
২০১১ বিশ্বকাপের পর দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিলেও এক বছর কাজ করেই পারিবারিক কারণে চাকরি ছেড়ে চলে যান। ৫ বছর পর তিনি আবারো বাংলাদেশে ফিরে আসেন। ২০১৬ যুব বিশ্বকাপের আগে তিনি দায়িত্ব নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উপদেষ্টা হিসেবে।
বিসিবির চাওয়ার সঙ্গে মিলে যাওয়ায় যদি ল’কে প্রস্তাব দেয়া হয় আবারো বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নিতে তাহলে কি করবেন তিনি? বর্তমানে আবুধাবি টি-টেন লিগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ল। এক দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আবারও বাংলাদেশ দলের কোচ হওয়ার প্রস্তাব দেয়া হলে নেবেন গুরুত্বের সঙ্গেই। পুরোনো শিষ্যদের সঙ্গে কাজ করার সুযোগ লুফে নিতে পরিবারের সঙ্গে আলোচনা করে নেবেন ইতিবাচক সিদ্ধান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড