ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জুতা থেকে বিয়ার খেয়ে অস্ট্রেলিয়ার জয় উদযাপন যা বললেন শোয়েব
নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অজিরা।রবিবার (১৪ নভেম্বর) দুবাইয়ের ফাইনাল শেষে অস্ট্রেলীয়দের উচ্ছ্বাস আর উদযাপন স্বভাবতই বাঁধভাঙ্গা ছিল। অস্ট্রেলিয়ায় বহুকাল ধরে রীতি আছে- জুতায় ঢেলে মদ খেলে তা বয়ে আনে সৌভাগ্য।
সেই রীতি মেনে উদযাপনও করতে দেখা গেল ক্রিকেটারদের।তবে টি-টোয়েন্টির নতুন বিশ্বচ্যাম্পিয়নদের এমন উদযাপন মোটেও পছন্দ হয়নি পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। আলোচিত এই ক্রিকেট ব্যক্তিত্ব টুইটারে রাখঢাক না রেখেই এমন উদযাপনকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করেছেন।
আইসিসির পোস্ট করা অজিদের উদযাপনের এক ভিডিওতে দেখা যায়, শিরোপা নিয়ে ড্রেসিংরুমে নাচ-গানে মত্ত অস্ট্রেলীয় ক্রিকেটাররা। এ সময় ম্যাথু ওয়েড তার পা থেকে শ্যু খুলে তাতে বিয়ার ঢালেন। তারপর সেই বিয়ারই গলধঃকরণ করেন।
শুধু ওয়েডই নন, এমন বিশেষ উদযাপনে অংশ নেন মার্কাস স্টয়নিসও। স্টয়নিস ওয়েডের জুতা থেকেই বিয়ার পান করেন। শোয়েবের কাছে বেশ উদ্ভট ঠেকেছে এই উদযাপন।এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘উদযাপনের জঘন্য একটি উপায়। তাই না?’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড