ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মিরপুরের পিচ নিয়ে যা বললেন রিজওয়ান
এই মাঠেই আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। একটি টেস্ট ম্যাচও হবে এই মাঠে। মিরপুরের পিচ নিয়ে যে বিশ্বজুড়ে সমালোচনা চলছে, সেটা পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও জানেন। যিনি এই বিশ্বকাপে ৬ ইনিংস দুর্দান্ত ব্যাটিং করে সংগ্রহ করেছেন তৃতীয় সর্বোচ্চ ২৮১ রান। গড় চমকে দেওয়ার মতো- ৭০.২৫! ৬ ইনিংসে সর্বোচ্চ ৩০৩ রান করা বাবর আজমের গড়ও (৬০.৬০) তার চেয়ে কম।
আজ সোমবার পাকিস্তান দল মিরপুরে অনুশীলন করলেও রিজওয়ান বিশ্রামে ছিলেন। পিসিবির পাঠানো ভিডিওবার্তায় এই ওপেনার বলেন, ‘আমরা এই মাঠের সর্বশেষ সিরিজগুলোতে দেখেছি, এখানকার কন্ডিশন স্পিনারদের পক্ষে কথা বলে। এখনাকার উইকেটে বল ব্যাপক ঘোরে এবং গ্রিপ করে। আমি এখন বেশ ভালো অনুভব করছি। কাল নিশ্চিতভাবেই অনুশীলনে যাব। তখন উইকেট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারব।’
টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন রিজওয়ান। ব্যক্তিগত রেকর্ড নিয়ে তৃপ্তি থাকলেও দলকে ফাইনালে তুলতে না পারার হতাশাও আছে রিজওয়ানের মাঝে, ‘রেকর্ড নিয়ে আমি খুশি। কিন্তু এই রেকর্ড যদি দেশের জন্য কাজে লাগত, তাহলে আরও খুশি হতে পারতাম। আমাদের এই বিশ্বকাপ যাত্রায় ভীষণ সহযোগিতা করেছেন ম্যাথু হেইডেন, রিচার্ড পাইবাস, ইনজামাম উল হক এবং শহিদ আসলাম। তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড