ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : পাকিস্তানের টেস্ট দল ঘোষণা, নেই ইয়াসির শাহ
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ খেলার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ইয়াসির শাহ। চোটের কারণে এখন পর্যন্ত কায়েদ-ই-আজম ট্রফিতে মাঠে নামতে পারেননি ডানহাতি এই লেগস্পিনার। ইনজুরি উঠতে না পারায় মুলত বাংলাদেশের বিপক্ষে সিরিজে ইয়াসিরকে রাখেনি পাকিস্তান।
ডানহাতি এই লেগস্পিনারের বদলি হিসেবে বাংলাদেশ সফরে সুযোগ পেয়েছেন বিলাল আসিফ। কায়েদ-ই-আজম ট্রফিতে ৫ ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকলেও ২০ সদস্যের টেস্ট দলে ফিরেছেন ইমাম উল হক।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার সুবাদেই তাকে বাংলাদেশের বিপক্ষে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। কায়েদ-ই-আজম ট্রফিতে ৪ ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাটিং করে ৪৮৮ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তানের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ইমাম।
এদিকে দলে ফিরেছেন কামরান গুলাম। কায়েদ-ই-আজম ট্রফিতে ভালো করায় এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়েছে পাকিস্তান। ইয়াসির ছাড়াও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন হারিস রউফ, ইমরান বাট, শাহনেওয়াজ দাহানি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৬ নভেম্বর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৪ ডিসেম্বর।
পাকিস্তান দল- বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহম্মেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মোহাম্মদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড