ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : কণ্ঠস্বর হারালেন বাপ্পি লাহিড়ী
বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নেই। শোনা যাচ্ছে, কণ্ঠস্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ী। আপাতত তার কথা বলা বন্ধ। আর কোনোদিন তিনি গাইতে পারবেন কি না সে নিয়েও দেখা দিয়েছে সংশয়!
গত এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই বাপ্পি লাহিড়ীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গত ৫ মাস ধরে একেবারেই কথা বলছেন না তিনি। এদিকে বাবার করোনার খবর পেয়েই আমেরিকা থেকে ছুটে এসেছেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। এখনো মুম্বাইয়ে অবস্থান করছেন তিনি। বাবার কণ্ঠস্বর হারানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাপ্পা।
সম্প্রতি বাবার শারীরিক অবস্থা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘বাবা খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। তবে যেটা রটেছে, সেটা মোটেই ঠিক নয়। বাবা কথা বলছেন না কারণ এই কথা না বলাটা চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে বলেছেন কণ্ঠের বিশ্রাম দিতে। আশা করা যায় দুর্গা পূজার আগেই বাবা ঠিক হয়ে যাবেন। এমনকী, পূজার সময় ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি গানের রেকর্ডিও রয়েছে বাবার।’
উল্লেখ্য, ‘জিমি জিমি’, ‘ডিসকো ড্যান্সার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বাপ্পি লাহিড়ী। এক বছরে ৩৩ সিনেমায় ১৮০টি গান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)