ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুশ্চিন্তার কিছু নেই-ঃ শিশির

২০২১ আগস্ট ০৮ ১০:৫১:৪৩

দুশ্চিন্তার কিছু নেই-ঃ শিশির

কিন্তু শেষে অ্যাস্টন আগার এবং অ্যাস্টন টার্নারের দারুন ব্যাটিংয়ে সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। শনিবার চতুর্থ ম্যাচে তারা জয় পেয়েছে ৩ উইকেটে। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মিচেল সোয়েপসন।

ম্যাচ শেষে সাকিব আল হাসানের সমালোচনায় মেতেছেন দেশের ক্রিকেটভক্তদের অনেকেই। অনেকের দাবি, সিরিজ নিশ্চিতের ম্যাচে মোস্তাফিজের অবিশ্বাস্য ১৯তম ওভার যেমন বাংলাদেশের জয়ে টার্নিং পয়েন্ট ছিল। আজ সাকিবের ওই ওভারটাই ছিল বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট। ওই ওভারেই হেরে যায় টাইগাররা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।

এমন বক্তব্য অনেক বিশ্লেষকেরও। বিষয়টি নিয়ে সাকিবের সমালোচনায় মেতেছেন অনেকে। তাকে ৪র্থ ম্যাচের ‘খলনায়ক’ বলছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় নানা ট্রল-মিমও চলছে সাকিবকে নিয়ে।এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য নিয়ে হাজির হলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

ম্যাচ হারের ঘণ্টাখানেক পার হওয়ার আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন শিশির। তিনি লিখেছেন, ‘খেলায় যে বিষয়টি প্রভাব ফেলে তা হলো সে (সাকিব) যখন ভালো পারফর্ম করে তখন দল জেতে।

আর যখন সে ভালো খেলে না দল হেরে যায়। অর্থাৎ দলের প্রধান পারফরমার ম্যাচে নিজের সেরাটা দিতে পারে না তখন দলের জয় অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। দুশ্চিন্তার কিছু নেই। পরের ম্যাচটিতেই সে (সাকিব) স্বরূপে ফিরবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ