ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিসি থেকে শাস্তির বার্তা পেল শরীফুল

২০২১ আগস্ট ০৮ ১০:০৪:৫৭

আইসিসি থেকে শাস্তির বার্তা পেল শরীফুল

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। শরিফুলকে উড়িয়ে মেরে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ দেন মার্শ। ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। মার্শকে আউট করে তাই আগ্রাসী উদযাপন শুরু করেন শরীফুল। ব্যাটসম্যানের খুব কাছে গিয়ে তিনি চিৎকার করে নাচতে থাকেন।

শরীফুলের এই আচরণ ভালো চোখে দেখেননি আম্পায়াররা। তাই ম্যাচের চার আম্পায়ার শরীফুলে বিরুদ্ধে অভিযোগ আনেন। তাদের মতে, শরীফুলের আচরণ মার্শকে আগ্রাসী প্রতিক্রিয়া দেখানোয় প্ররোচিত করতে পারত। তাই শরীফুলের শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। শরীফুল শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ