ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
আর্থিক অনিয়ম বিশ্বকাপের মাঝেই তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল সংস্থা
বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই বড় ধরনের আইনি চাপে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আন্তর্জাতিক স্পন্সরশিপের অর্থ লেনদেন, কর ফাঁকি এবং অর্থপাচারের অভিযোগে সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রম নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। বিষয়টি প্রকাশ্যে আসার পর ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম লা ন্যাসিওন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক ও স্পন্সরশিপ চুক্তি থেকে পাওয়া বিপুল অঙ্কের অর্থ কীভাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছে, সেটিই এখন তদন্তের মূল বিষয়। এফবিআইয়ের সঙ্গে ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটররাও তদন্তে অংশ নিচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক TourProEnter LLC নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিদেশে এএফএর বিপণন ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে। তদন্তকারীদের সন্দেহ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক স্পন্সরশিপ থেকে আসা কয়েকশ' মিলিয়ন ডলারের লেনদেন হয়েছে, যার একটি অংশের উৎস ও ব্যবহার এখন খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, অন্তত ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ফ্লোরিডার কয়েকটি শেল কোম্পানির মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এসব প্রতিষ্ঠানের বাস্তব ব্যবসায়িক কার্যক্রম বা কর্মীসংখ্যার কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই অর্থপাচার, অবৈধ অর্থ গোপন কিংবা কর ফাঁকির সঙ্গে এসব লেনদেনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করছেন তারা।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, নিজ দেশ আর্জেন্টিনাতেও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে রয়েছে এএফএ। দেশটির কর ও শুল্ক কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে এএফএর সদর দপ্তর, জাতীয় দলের অনুশীলন কেন্দ্র এবং কয়েকটি পেশাদার ক্লাবসহ ৩০টির বেশি স্থানে অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে একটি পৃথক কর ফাঁকির মামলায় এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সব অভিযোগই অস্বীকার করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির দাবি, TourProEnter LLC-এর সঙ্গে তাদের বৈধ বাণিজ্যিক চুক্তি রয়েছে এবং সেই চুক্তি আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের আদালতেই পর্যালোচিত হয়েছে। তাদের ভাষ্য, কোনো আদালতই এখন পর্যন্ত অনিয়মের প্রমাণ পায়নি।
এএফএ আরও দাবি করেছে, তাদের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও আইনি অভিযোগ মূলত সংগঠিতভাবে সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা। তাদের মতে, আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের কাঠামোগত সংস্কার নিয়ে চলমান রাজনৈতিক বিরোধের জেরেই এসব বিতর্ক সামনে আনা হচ্ছে।
এদিকে মাঠের লড়াইয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে ব্যস্ত লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে মাঠের বাইরে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে ঘিরে এফবিআইয়ের তদন্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তদন্তের ফলাফল কী দাঁড়ায়, সেটিই এখন নজর রাখছে ফুটবল বিশ্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু ,মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১০মিনিটের খেলা শেষ , মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- মোবাইলেআর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরিদেখুন এখানে (LIVE)
- মোবাইলে আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ: মোবাইল ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে Live
- এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য, জানুন
- চলছেআর্জেন্টিনা বনাম মিশর ম্যাচখেলাটি সরাসরি দেখুন এখানে (Live)
- ১৫ মিনিটেই প্রথম গোল,আর্জেন্টিনা বনাম মিশর খেলাটি মোবাইলে সরাসরি দেখুন এখানে (Live)
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের মাঝপথেই আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে যে দল
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ব্রাজিল না নরওয়ে—কারা জিতবে? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল
- জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জন্য জরুরি বার্তা