ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনার দামে বড় পতন: ভরিতে কমল ৬,৫৯১ টাকা, জানুন নতুন দাম

২০২৬ জুন ১০ ১০:২০:১০

সোনার দামে বড় পতন: ভরিতে কমল ৬,৫৯১ টাকা, জানুন নতুন দাম

দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেট সোনার ভরি দামে ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের পরিবর্তনের কারণে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী অন্যান্য ক্যারেটের সোনার দামও সমন্বয় করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে সোনার দামের ওঠানামার প্রভাব সাধারণত দেশের বাজারেও পড়ে, যার কারণে প্রায় সময়ই দাম পরিবর্তন হয়। এই পতনের ফলে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ