ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

হঠাৎ বন্ধ হয়ে গেলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ

২০২৬ জুন ০৯ ১৯:৫০:৫৪

হঠাৎ বন্ধ হয়ে গেলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে জয়ের খুব কাছে পৌঁছে যাওয়ার পরই বৃষ্টির কারণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ৭০ বলে অপরাজিত ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭ এবং তানজিদ হাসান তামিম ৫৪ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ম্যাথিউ শর্টকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

৪২.২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ১৯১ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৯৪ রান, হাতে আছে মাত্র ৪৬ বল এবং এক উইকেট। ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন ৫২ রানে অপরাজিত এবং অ্যাডাম জাম্পা ৬ রানে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার নাহিদ রানা। তরুণ এই পেসার ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন নিয়েছেন দুটি করে উইকেট। তাসকিন আহমেদের ঝুলিতেও রয়েছে একটি উইকেট।

বর্তমান ম্যাচ পরিস্থিতি অনুযায়ী জয় প্রায় নিশ্চিত বাংলাদেশের। ম্যাচের জয়ের সম্ভাবনা ৯৮ শতাংশেরও বেশি দেখানো হচ্ছে। এখন একমাত্র বৃষ্টি কিংবা দীর্ঘ বিরতিই ম্যাচের গতি বদলাতে পারে। তবে খেলা পুনরায় শুরু হলে মাত্র একটি উইকেট তুলে নিলেই ২০১১ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে স্মরণীয় এক জয় দিয়ে সূচনা করবে টাইগাররা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত