ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর: একলাফে বাড়ছে বেতন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল, যেখানে প্রাথমিকভাবে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় বাজেটে এ সংক্রান্ত বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে।
সূত্র অনুযায়ী, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি পাবেন। তবে এর পাশাপাশি বিদ্যমান কিছু বিশেষ সুবিধা বাতিল করা হবে, যার ফলে মোট বাস্তব বেতন বৃদ্ধি দাঁড়াতে পারে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, এই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই সরকারি কর্মচারীরা আংশিকভাবে এই সুবিধা পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ বাস্তবায়ন করা হতে পারে এবং ২০২৮-২৯ অর্থবছরে সম্পূর্ণ নতুন বেতন ও ভাতা কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী বাজেটে মোট প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয় পরিকল্পনা থাকতে পারে। সেখানে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নকে অন্যতম বড় ব্যয় খাত হিসেবে ধরা হয়েছে।
সরকারি বেতন কাঠামো পরিবর্তনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে, যা সরকারের উচ্চপর্যায়ে অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।
নতুন পে স্কেল কার্যকর হলে দীর্ঘদিনের বেতন বৈষম্য কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে বিশেষ সুবিধা বাতিল হওয়ায় প্রকৃত আয় বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম হতে পারে বলে বিশ্লেষকদের মত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে