ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
৩০ সেকেন্ডের ভিডিওতেই ঝড় তুললেন পরীমনি
কিছুদিন ধরেই নতুন কোনো কাজ বা অভিনয় নিয়ে আলোচনায় ছিলেন না ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-এ অভিনয়ের পর প্রশংসা পেলেও দীর্ঘ সময় তাকে পর্দার বাইরে থাকতে দেখা যায়। ফলে স্বাভাবিকভাবেই কমে যায় তাকে ঘিরে আলোচনা।
তবে হঠাৎ করেই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি—তাও অভিনয় নয়, বরং একটি ছোট ভিডিও পোস্টের মাধ্যমে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ দাঁড়ায় প্রায় ১৬ লাখ। এছাড়া ৪৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ৮ হাজার মন্তব্য জমা পড়ে।
ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে। তার লুক ও উপস্থাপনা মুগ্ধ করে ভক্তদের। অনেকে তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলে প্রশংসা করেছেন, আবার কেউ আগুনের ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।
তবে ভিডিওটি ঘিরে শুধু প্রশংসাই নয়, সমালোচনাও হয়েছে। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে তার জবাবও দিয়েছেন পরীমনি।
সবশেষে বড় পর্দায় তাকে দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটিও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)