ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

আবহাওয়া অফিসের সতর্কবার্তা,৬০ কিমি বেগে ঝড় আসছে বিপদে ৪ জেলা

২০২৬ মার্চ ১৭ ২০:৪৪:৩১

আবহাওয়া অফিসের সতর্কবার্তা,৬০ কিমি বেগে ঝড় আসছে বিপদে ৪ জেলা

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

মঙ্গলবার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হঠাৎ দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে নৌযান চলাচলসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটতে পারে। তাই এসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ