ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কেয়া পায়েলের ৪৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

২০২৬ ফেব্রুয়ারি ২১ ১৯:০৪:১৪

কেয়া পায়েলের ৪৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। ভিডিওতে তিনি ভক্তদের সামনে নিজের ব্যক্তিজীবনের একটি গোপন রূপচর্চার কৌশল ফাঁস করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে কেয়া লিখেছেন, “গোপন তথ্য ফাঁস করে দিলাম।”

ভিডিওতে দেখা যায়, কেয়া একটি বরফ ভর্তি পানির পাত্রের সামনে বসে আছেন। তিনি বলেন, অনেকেই লক্ষ্য করেছেন তার ত্বকের গ্লো সম্প্রতি বেড়েছে। এ জন্য তিনি তার একটি দৈনন্দিন অভ্যাস ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

তিনি জানান, মুখে বরফ পানি ব্যবহার করলে তার ঘুম দূর হয় এবং এটি ত্বকের জন্যও উপকারী। এরপর ভিডিওতে কেয়া বরফ পানি ভর্তি পাত্রে মুখ ডুবিয়ে দেন। কিছুক্ষণ পর মুখ তুলে তিনি মজা করে বলেন, “এভাবেই আমি আসলে আমার সকালের ঘুম দূর করি।”

ভিডিও প্রকাশের পরপরই এটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একদিনও না যেতেই ভিডিওটি ৬ মিলিয়নের বেশি ভিউ সংগ্রহ করেছে। ভিডিওটি হাজার হাজার বার শেয়ার করা হয়েছে, নেটিজেনদের মন্তব্যের সংখ্যা প্রায় ৪৬৯ হাজার এবং রিয়েকশন এক লাখেরও বেশি।

ভক্তদের মতে, কেয়া পায়েলের স্বাভাবিক এবং খোলামেলা উপস্থাপনাই ভিডিওটিকে দ্রুত জনপ্রিয় করেছে। অনেকেই তার ভিডিওতে শেয়ার করা কৌশল মেনে নিজের রূপচর্চায় প্রয়োগ করার চেষ্টা করছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত