ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বিয়ের পিঁড়িতে ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাবনাজ–নাইমের কন্যা মাহাদিয়া

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৬:৩৬:২৫

বিয়ের পিঁড়িতে ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাবনাজ–নাইমের কন্যা মাহাদিয়া

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় জুটি শাবনাজ ও নাইমের পরিবারে এখন আনন্দঘন মুহূর্ত। তাদের বড় মেয়ে মাহাদিয়া নাইম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পারিবারিক আয়োজনে মাহাদিয়া ও ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, গেল বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বর ইহসান মনসুর চৌধুরী বর্তমানে পরিবারসহ অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাহাদিয়া ও ইহসানের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের পরিণতিতেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

মাহাদিয়া নাইম কানাডার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। বিদেশে যাওয়ার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মেয়ের নতুন জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মাহাদিয়ার বাবা অভিনেতা নাইম। তিনি লেখেন,“নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত কামনা করছি। আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা ও বরকত দান করেন।”

তিনি আরও বলেন, মেয়ের বিদেশে পড়াশোনার জন্য আগে বিদায়ের অভিজ্ঞতা থাকলেও এবারের অনুভূতি ছিল ভিন্ন।“মনটা একটু খারাপ হলেও স্বস্তি যে, একটি ভালো পরিবারে মেয়েকে তুলে দিতে পেরেছি,”—বলেন নাইম।

মাহাদিয়ার মা অভিনেত্রী শাবনাজও জামাতা ও তার পরিবার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন,“আলহামদুলিল্লাহ, মাহাদিয়ার জন্য আমরা অসাধারণ একটি ছেলে পেয়েছি। পুরো পরিবারই অনেক ভালো।”

সব মিলিয়ে, শাবনাজ-নাইম দম্পতির ঘরে এখন আনন্দ ও নতুন সম্পর্কের শুভ সূচনা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত