ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বলিউড তারকারা বিয়েতে নাচতে কত পারিশ্রমিক নেন? জানলে অবাক হবেন

২০২৫ নভেম্বর ২৫ ১৪:২২:৩৩

বলিউড তারকারা বিয়েতে নাচতে কত পারিশ্রমিক নেন? জানলে অবাক হবেন

ভারতের উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়েকে ঘিরে এখন চলছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ভরছে তারকাদের নাচের ভিডিও ও ছবিতে। এই বিলাসবহুল আয়োজনে বলিউডের বহু জনপ্রিয় তারকাকে নাচতে দেখা গেছে, যার মধ্যে ছিলেন রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ অনেকে।

এমন অভিজাত বিয়েতে বলিউড তারকাদের অংশগ্রহণ নতুন নয়। ভারতের বড় ব্যবসায়ী ও সেলিব্রেটি পরিবারগুলো প্রায়ই তাদের অনুষ্ঠানে অভিনেতা-অভিনেত্রীদের নাচের আয়োজন করে। কিন্তু প্রশ্ন হলো—এদের কাছে একটি পারফরম্যান্সের জন্য কত টাকা নেওয়া হয়?

রণবীর সিং

উদ্দাম নাচে বিয়ের অনুষ্ঠানে প্রাণ জাগাতে তিনি সিদ্ধহস্ত। অনন্ত আম্বানির বিয়েসহ বহু বড় আয়োজনে তাকে নাচতে দেখা গেছে।পারিশ্রমিক: প্রায় ১ কোটি টাকা বা তার কিছু বেশি।

আলিয়া ভাট

বিয়ের অনুষ্ঠানে একসময় নিয়মিত পারফর্ম করতেন। এখন কম দেখা গেলেও বিশেষ আয়োজনে মাঝে মাঝে নাচেন।পারিশ্রমিক: প্রায় ১.৫ কোটি টাকা।

সালমান খান

তার উপস্থিতিই বিয়ের পরিবেশকে বদলে দেয়। শক্তিমত্তার সঙ্গে নাচ করে অনুষ্ঠানকে জমিয়ে তোলেন তিনি।পারিশ্রমিক: প্রায় ২ কোটি টাকা।

রণবীর কাপুর

আগে বিয়েতে নাচ করা নিয়ে কিছুটা দূরত্ব রাখলেও এখন তিনিও নিয়মিত নাচতে দেখা যায়।পারিশ্রমিক: প্রায় ২ কোটি টাকা।

দীপিকা পাডুকোন

চলচ্চিত্রের মতোই বিয়ের মঞ্চেও তার নাচ দর্শকদের মন কাড়ে।পারিশ্রমিক: প্রায় ১ কোটি টাকা।

ভিকি কৌশল

প্রাণবন্ত নাচে বিয়ের অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলেন তিনি।পারিশ্রমিক: প্রায় ১ কোটি টাকা।

ক্যাটরিনা কাইফ

‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’সহ অসংখ্য জনপ্রিয় গানের নৃত্যশিল্পী ক্যাটরিনা বিয়ের পারফরম্যান্সে সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রী।পারিশ্রমিক: প্রায় ৩.৫ কোটি টাকা।(অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ)

শাহরুখ খান

বিয়ের মঞ্চে শাহরুখের উপস্থিতি মানে অনুষ্ঠানে আলাদা মহিমা। নাচে তিনি দর্শকদের মুগ্ধ করেন।পারিশ্রমিক: প্রায় ৩ কোটি টাকা।

অক্ষয় কুমার

উচ্চ উর্জস্ব নাচে বিয়ের অনুষ্ঠানে আনন্দ যোগ করেন।পারিশ্রমিক: প্রায় ২.৫ কোটি টাকা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ... বিস্তারিত