ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসির গোলের পরও শেষ রক্ষা হলো না মায়ামির
লিওনেল মেসির দারুণ গোলও বাঁচাতে পারল না ইন্টার মায়ামিকে পরাজয়ের হাত থেকে। রোববার (বাংলাদেশ সময় ভোরে) অনুষ্ঠিত মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে
ন্যাশভিল এফসির কাছে ২-১ গোলে হেরে বসে মায়ামি।
ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে ম্যাচের শুরু থেকেই চাপ ধরে রাখে স্বাগতিকরা। নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন স্যাম সারিজ।মায়ামির গোলরক্ষক রোকো রিওস নভো ভুল দিকে ঝাঁপ দিলে সহজেই গোল করেন ন্যাশভিলের এই তারকা।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ হয়।হানি মুকতারের কর্নার থেকে জশ বাওয়ারের দুর্দান্ত হেডে স্কোরলাইন দাঁড়ায় ২-০।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে মায়ামি।একাধিক সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা মিলছিল না।শেষ পর্যন্ত ৯০তম মিনিটে গোল করে ব্যবধান কমান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।রদ্রিগো দে পলের নিখুঁত পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান তিনি।
ন্যাশভিলের বিপক্ষে এটি ছিল মেসির তিন ম্যাচে ষষ্ঠ গোল।তবুও জয় তুলে নিতে ব্যর্থ হয় ইন্টার মায়ামি।
পুরো ম্যাচে মায়ামির শট ছিল ১০টি, ন্যাশভিলের ৯টি। তবে অন-টার্গেটে এগিয়ে ছিল ন্যাশভিল— ৫-৩ ব্যবধানে।
এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল।এখন সিদ্ধান্ত হবে তৃতীয় ও শেষ ম্যাচে, যা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর মায়ামির মাঠ ফোর্ট লডারডেলে।
সিরিজের বিজয়ী দল উঠবে কনফারেন্স সেমিফাইনালে, যেখানে প্রতিপক্ষ হতে পারে সিনসিনাটি বা কলম্বাস ক্রু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)