ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
৭২ বছরের লজ্জার সামনে লিভারপুল
লিভারপুলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, একদম পথ হারিয়ে ফেলেছে ইংলিশ জায়ান্টরা। কোচ আর্নে স্লটের অধীনে নতুন মৌসুমে দলটির পারফরম্যান্স নিম্নগামী। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে শেষ চার ম্যাচেই হেরেছে লিভারপুল — যা তাদের ইতিহাসের অন্যতম বাজে সময়ের একটি দৃষ্টান্ত।
আজ রাতে (বাংলাদেশ সময় রাত ১টা) জার্মানির ফ্রাঙ্কফুর্টের ডয়েচ ব্যাংক পার্কে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুন্দেসলিগার ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে দ্য রেডসরা। এই ম্যাচে যদি তারা আবারও হেরে যায়, তাহলে ৭২ বছর আগের এক লজ্জাজনক রেকর্ড স্পর্শ করবে লিভারপুল।
১৯৫৩ সালে সর্বশেষ টানা পাঁচ ম্যাচে হেরেছিল এই ইংলিশ ক্লাবটি। এবার ক্রিস্টাল প্যালেস, গ্যালাতাসারায়, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টানা চার পরাজয়ের পর প্রশ্ন উঠেছে—ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে কি লিভারপুল ঘুরে দাঁড়াতে পারবে?
চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দারুণ জয় পেলেও এরপর গ্যালাতাসারায়ের কাছে হেরে ছন্দ হারায় তারা। প্রিমিয়ার লিগেও শুরুর জয়ের ধারাটা ভেঙে গেছে। সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যারি মাগুইরের শেষ মুহূর্তের গোলে হেরে বসে লিভারপুল।
আর্নে স্লটের দল এখন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া, তবে সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে—তা সহজ নয়। আজকের ম্যাচেই নির্ধারিত হবে, ইতিহাসের পুরনো দুঃস্বপ্ন কি সত্যি ফিরে আসছে লিভারপুলের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল