ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দলকে বিশ্বকাপে তুলেই অবসর নিচ্ছেন তারকা! ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড়
মো : মারুফ হোসেন
সিনিয়র রিপোর্টার
২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার দেশ আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্ব আসরে পঞ্চমবারের মতো খেলবে দলটি। তবে আনন্দের মাঝেই এসেছে এক আবেগঘন ঘোষণা—এই বিশ্বকাপের পরই ফুটবল থেকে অবসর নেবেন দলের অধিনায়ক ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।
শুক্রবার (১০ অক্টোবর) ঘরের মাঠে আফ্রিকান বাছাইপর্বে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে আলজেরিয়া। দলটির হয়ে এক গোল এবং দুইটি অ্যাসিস্ট করেন অধিনায়ক মাহরেজ। নিজের অসাধারণ পারফরম্যান্সে দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর মাহরেজ জানালেন, আসন্ন বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
মাহরেজ বলেন, “এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি রোনালদো নই। ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ বছর বয়সেও যেভাবে খেলছেন, সেটা সবার পক্ষে সম্ভব নয়। আলজেরিয়াকে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে গিয়ে আমি আমার সর্বোচ্চটা দিতে চাই।”
আগামী বছর ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা দেবেন এই উইঙ্গার। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১০৬ ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন মাহরেজ। ক্লাব ফুটবলে লেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি ও লা হেভরের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে খেলছেন।
বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পর এখন আলজেরিয়ার পরবর্তী লক্ষ্য আফ্রিকান নেশন্স কাপ। মাহরেজ সতীর্থ, কোচ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই জয়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। দুটি অ্যাসিস্ট ও একটি গোল করে দলকে জেতাতে পেরে আমি আনন্দিত। তবে সবচেয়ে বড় বিষয়—আমরা বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছি।”
এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ ও ২০১৪ সালে বিশ্বকাপ খেলেছিল আলজেরিয়া। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেই তারা সবচেয়ে বড় সাফল্য অর্জন করে, যখন প্রথমবারের মতো নক-আউট পর্বে খেলেছিল এবং শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নেয়।
শান্ত /
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)