ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

“এমবাপে জ্বলে উঠলেন, শেষ হলো ফ্রান্স বনাম আজারবাইজানের ম্যাচ, জেনেনিন ফলাফল

২০২৫ অক্টোবর ১১ ১১:২২:০৯

“এমবাপে জ্বলে উঠলেন, শেষ হলো ফ্রান্স বনাম আজারবাইজানের ম্যাচ, জেনেনিন ফলাফল

বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্স শনিবার রাতে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে। ম্যাচের আগে এমবাপে চোটের কারণে শঙ্কা থাকলেও শুরু থেকেই তিনি একাদশে ছিলেন। ২৬ বছর বয়সি এই তারকা এক গোল এবং এক অ্যাসিস্ট করে ফ্রান্সের জয় সহজ করে দেন।

ম্যাচজুড়ে আধিপত্য ছিল ফরাসিদের। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল আজারবাইজান। প্রথমার্ধের যোগ করা সময়ে এমবাপে দুর্দান্ত এক গোল করে দলের লিড নিশ্চিত করেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৩তম গোল এবং চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭তম গোল।

৬৯ মিনিটে এমবাপের নিখুঁত ক্রসে হেডে গোল করেন এসি মিলানের মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও। ম্যাচের শেষদিকে জাতীয় দলে ৬ বছর পর ফিরতি ফ্লোরিয়ান থাউভিন মাঠে নামেন এবং এক মিনিটের মধ্যেই বাঁ-পায়ের দুর্দান্ত শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

তবে জয়ের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়, যখন ম্যাচের শেষ ৮ মিনিটে পায়ের ব্যথায় এমবাপে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামেন থাউভিন।

এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-তে ফ্রান্সের অবস্থান আরও মজবুত হয়েছে। তিন ম্যাচে তিন জয় নিয়ে তাদের ৯ পয়েন্ট, দুইয়ে থাকা ইউক্রেনের ৪ পয়েন্ট, তিনে আইসল্যান্ডের ৩ পয়েন্ট এবং আজারবাইজানের ১ পয়েন্ট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ