ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ-হংকং ম্যাচে উন্মাদনা চরমে! সাইরেন, বাদ্য-বাজনা আর লাল-সবুজের ঢল
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-হংকং, চায়না ম্যাচ ঘিরে রাজধানী ঢাকা আজ পরিণত হয়েছে এক উৎসবের শহরে। দুপুর গড়াতেই সমর্থকদের ঢল নামে পল্টন ও স্টেডিয়াম এলাকায়। লাল-সবুজ পতাকা হাতে, মুখে রঙ মেখে হাজারো ভক্ত মিছিলে অংশ নিয়ে ছড়িয়ে দিয়েছেন অনন্য এক আবহ।
বিকেল সাড়ে ৫টার পর থেকেই মাঠের পূর্ব ও উত্তর গ্যালারিতে সমর্থকদের চাপ বাড়তে থাকে। সন্ধ্যার আগেই পূর্ণ হয় অর্ধেকের বেশি আসন। গানের সঙ্গে নাচ, উল্লাস আর স্লোগানে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে গ্যালারিতে। নারী, পুরুষ, বাচ্চা—সবাই একসঙ্গে মেতে উঠেছে বাংলাদেশের খেলা দেখার আনন্দে। কারও হাতে জাতীয় পতাকা, কেউবা ছোট ভাই বা সন্তানকে নিয়ে উঠেছেন গ্যালারির সিঁড়িতে।
সবশেষ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচেও এমন উন্মাদনা দেখা গিয়েছিল, যখন গেট ভেঙে দর্শকদের ঢোকার ঘটনা ঘটেছিল। তবে এবার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আরও কঠোর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।গ্যালারিতে আসন বিন্যাস, প্রবেশপথে টিকিট স্ক্যান, আর নির্দিষ্ট জোনে বসার নিয়ম কঠোরভাবে মানানো হচ্ছে।
মাঠে প্রবেশের আগে দর্শকদের হাতে রিস্টব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে, যা যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে প্রবেশপত্র হিসেবে। ইভেন্ট ম্যানেজমেন্টের প্রায় শতাধিক কর্মী কাজ করছে মাঠে টিকিট যাচাই ও নিরাপত্তা নিশ্চিতে।
মূল গেটের বাইরে সমর্থকদের জন্য রয়েছে জার্সি ও স্মারকপণ্যের দোকানও। অনেকেই ম্যাচের আগে কিনছেন নতুন জার্সি, বাজাচ্ছেন ভুভুজেলা, ছড়িয়ে দিচ্ছেন লাল-সবুজের আবেগ।
আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং, চায়না। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
দর্শকদের এমন উচ্ছ্বাস যেন জানিয়ে দিচ্ছে — বাংলাদেশ ফুটবল আবারও ফিরছে তার হারানো ঐতিহ্যের পথে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)