ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দিনের শুরুতেই খালি পেটে পানি পান, বিশেষজ্ঞের পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করলে শরীর ভালো থাকে—এই ধারণা অনেকেরই। কেউ বলেন এতে ওজন কমে, কেউ বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু এসব দাবির পেছনে আসল সত্যিটা কী? সম্প্রতি ‘হেলথলাইন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
আমাদের শরীরের প্রায় ৬০ শতাংশই পানি দিয়ে গঠিত। ঘাম, প্রস্রাব, নিঃশ্বাস এবং মলত্যাগের মাধ্যমে প্রতিদিন অনেকটা পানি বের হয়ে যায়। ফলে এই ঘাটতি পূরণে নিয়মিত পানি পান অত্যন্ত জরুরি। তবে শুধুমাত্র সকালে পানি পান করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে?
বিশেষজ্ঞরা বলছেন, সকালে খালি পেটে পানি পান শরীরে পুনরায় পানি সরবরাহ করে বা রিহাইড্রেশন ঘটায় ঠিকই, তবে শুধু গাঢ় রঙের প্রস্রাব দেখেই পানিশূন্যতা ধরে নেওয়া ঠিক নয়। এটি প্রাকৃতিকভাবে হয় কারণ রাতে দীর্ঘ সময় পানি না পানের কারণে প্রস্রাব ঘন হয়।
অনেকে বলেন, পানি খেলে ক্ষুধা কমে যায়। গবেষণা বলছে, খাবারের আগে পানি পান করলে কিছুটা পেট ভরা মনে হয়, বিশেষ করে বয়স্কদের মধ্যে। তবে তরুণদের ক্ষেত্রে এর প্রভাব তুলনামূলক কম। এছাড়া ঠান্ডা পানি শরীর গরম করতে ক্যালোরি পোড়ায় ঠিকই, তবে এর প্রভাব খুবই সামান্য—এক বছরে গড়ে ২ থেকে ২.৫ কেজি ওজন কমতে পারে।
কেউ কেউ মনে করেন পানি পান করলে ত্বক উজ্জ্বল হয়। এটি কিছুটা সত্য হলেও, কেবলমাত্র বেশি পানি পান করলেই ত্বক ভালো হবে—এমনটা ভাবার কোনো ভিত্তি নেই। পানি অবশ্যই কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে, তবে ত্বকের সৌন্দর্য নির্ভর করে আরও নানা বিষয়ের উপর।
সকালে ঠান্ডা না গরম পানি, কোনটা ভালো? গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গরম পানি শরীরে পানির ঘাটতি তৈরি করতে পারে। বরং ঠান্ডা পানি শরীর দ্রুত হাইড্রেট করে। যদিও ঠান্ডা পানি কিছুটা মেটাবলিজম বাড়াতে পারে, কিন্তু তা খুব সামান্য এবং ওজন কমানোর ক্ষেত্রে কার্যকর নয়।
সব মিলিয়ে বলা যায়, সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস স্বাস্থ্যকর ঠিকই, তবে এটি কোনও ম্যাজিক সমাধান নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—দিনের যেকোনো সময়েই শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পানি পান করা। তৃষ্ণা লাগলেই পানি পান করুন, তবেই থাকবে সুস্থতা ও সতেজতা।
সবার আগে সর্বশেষ খবর পেতে sportshour24-এর সাথেই থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)