ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
সতর্ক সংকেত সারাদেশে বৃষ্টির দাপট, পাঁচ দিন ভারী বর্ষণের কবলে পড়বে বাংলাদেশ
সারাদেশে আবারও শুরু হয়েছে বৃষ্টির দাপট। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ঘনীভূত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, এর প্রভাবে দেশের আটটি বিভাগেই চলবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ ভারী বর্ষণের প্রবণতা—কমপক্ষে আগামী পাঁচ দিন!
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমী বায়ু এবং উত্তাল উত্তর বঙ্গোপসাগরের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে। এতে রাজধানীসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা এবং নি¤œাঞ্চল প্লাবনের শঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন,
“গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।”
তিনি জানান, মৌসুমী বায়ুর অক্ষ বিহার থেকে শুরু হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে।
কোন কোন এলাকায় প্রভাব বেশি?রংপুররাজশাহীময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামসিলেট
এই আটটি বিভাগেই আজ (১৮ জুন) থেকে শুরু হয়ে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে অতিভারী বর্ষণও।
তাপমাত্রা ও যাতায়াত বিষয়ে সতর্কতাআবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। বৃষ্টির কারণে শহরাঞ্চলে পানি জমে থাকতে পারে, যা অফিসগামী ও স্কুলপড়ুয়া মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে।
বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের জলস্ফীতির আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে।
নাগরিকদের জন্য পরামর্শআবহাওয়াবিদরা বলছেন, এ সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়াই শ্রেয়। জরুরি প্রয়োজন ছাড়া যাত্রা এড়িয়ে চলা এবং আবহাওয়া অধিদফতরের নিয়মিত আপডেট ও সতর্কবার্তা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি না এমবাপ্পে? সমান গোল হলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী
- 25 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)