ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
ছয় জেলায় বন্যার আশঙ্কা, মুহুরী ও মনু নদীতে বিপৎসীমা ছুঁই ছুঁই
দেশের ছয়টি জেলায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন নদ-নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলোতে প্লাবনের ঝুঁকি দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (২৯ মে) সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব জেলা:ফেনী: মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। নদীর আশপাশের নিম্নাঞ্চলে প্লাবন দেখা দিতে পারে।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা: সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীগুলোর পানি বাড়ছে। এতে তীরবর্তী গ্রাম ও চরের জমি প্লাবিত হতে পারে।
রংপুর: তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়ছে। এর মধ্যে তিস্তা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
উপকূলীয় অঞ্চলেও জোয়ারের আশঙ্কা:পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে আগামী দু’দিন স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার দেখা যেতে পারে।
এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সাময়িক হ্রাস পেলেও, আগামী তিন দিনের মধ্যে আবারও তা বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত এসব নদীর পানি বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।
কর্তৃপক্ষের বার্তা:বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ‘‘ছয় জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যদি বৃষ্টিপাত কমে যায়, তাহলে পানি দ্রুতই নেমে যাবে।’’
সতর্ক বার্তা: নদীর তীরবর্তী এলাকাগুলোর মানুষকে স্থানীয় প্রশাসনের দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পরামর্শ:যে সব এলাকায় প্লাবনের সম্ভাবনা রয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের খাবার পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু,আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)