ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেটে আবারও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কঠিন সিদ্ধান্তে বিসিবি
ঢাকা প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ক্রিকেটীয় চেতনা লঙ্ঘন হয় এমন অসদাচরণের বিরুদ্ধে বোর্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
গেল ৯ এপ্রিল মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে বেশ কিছু সন্দেহজনক মুহূর্ত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শাইনপুকুর ইচ্ছে করেই ম্যাচটি হেরে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট পাড়ায় হচ্ছে বিস্তর সমালোচনা।
এবার এ ইস্যুতে মুখ খুলল বিসিবি। এক বিবৃতিতে বোর্ড জানায়, 'ম্যাচটি ঘিরে উদ্বেগের বিষয়ে বিসিবি অবগত। বিসিবিও উদ্বেগ প্রকাশ করেছে। খেলার মর্যাদা ধরে রাখতে বিসিবি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চায়। খেলার স্পিরিট লঙ্ঘন হয় এমন কিছুর বিরুদ্ধে বোর্ডের অবস্থান অটল রয়েছে।'
বিসিবি জানিয়েছে, বোর্ডের দুর্নীতি দমন বিভাগ ও ডিপিএলের টেকনিক্যাল কমিটি অভিযোগ তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী বোর্ড ব্যবস্থা গ্রহণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড