ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশের ক্রিকেট ম্যাচ,জেনেনিন ফলাফল
নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশনের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই। আগে ব্যাট করতে নেমে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দেশের হয়ে দ্রুততম শতকে ৩ উইকেটে ২৭১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়ে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। তাতে ১৭৮ রানের রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৩৮ রান তোলে থাইল্যান্ড। জুটি ভেঙেছেন ফাহিমা খাতুন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাই মেয়েরা। ফাহিমার সঙ্গে উইকেট তোলার মিছিলে যোগ দেন জান্নাতুল ফেরদৌস। একের পর এক উইকেট তুলে থাইল্যান্ডের ইনিংসকে গুঁড়িয়ে দেন দুজন। শেষমেশ ৯৩ রানের মাথাতে অলআউট হয়েছে থাইল্যান্ড।
এর আগে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, দলীয় ১৫ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। তবে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন সুপ্তা। তবে ৮২ বলে ৫৩ রান করে আউট হন পিংকি। উইকেটে আসেন অধিনায়ক জ্যোতি।
৭৮ বলে ১৫ চার ও এক ছক্কায় তুলে নেন বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে জ্যোতির ব্যাট থেকে আসে ৮০ বলে ১০১ রানের ইনিংস। জ্যোতি সেঞ্চুরি পেলেও ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সুপ্তা। ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটার। এর আগেও একবার সেঞ্চুরির দুয়ার থেকে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হন ঘরের মাঠে।
তৃতীয় উইকেটে সুপ্তা-জ্যোতি মিলে গড়েন ১৫২ রানের জুটি। যা তৃতীয় উইকেট তো বটেই, যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৪৩ রানের। ২০২৪ সালের ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে ১৪৩ রানের জুটি এসেছিল পিংকি আর সুপ্তার ব্যাট থেকে।
থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৫২ রান। গত বছর মিরপুরে আইরিশদের বিপক্ষে ২৭ নভেম্বর এই রেকর্ড গড়ে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড