ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এক ওভারে ১১ বল ,আইপিএলে শার্দুল গড়লেন লজ্জার রেকর্ড
আইপিএলের ১৮ বছরের ইতিহাসে এমন বোলিং কাণ্ড এর আগে কখনও দেখা যায়নি। লখনৌ সুপার জায়ান্টসের পেসার শার্দুল ঠাকুর গড়েছেন এক অনন্য ও বিব্রতকর রেকর্ড। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে এক ওভারে করেছেন ১১টি বল, যার প্রথম পাঁচটিই ছিল ওয়াইড!
ম্যাচের ১৩তম ওভারে বল করতে এসে এই কাণ্ড ঘটান শার্দুল। ওভারের প্রথম পাঁচ বলই ওয়াইড হওয়ায় তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বলের (১১) এক ওভার করেন—যার শুরুটা হয়েছিল পাঁচ ওয়াইড দিয়ে। এর আগে আইপিএলে ১১ বলে ওভার করার নজির থাকলেও, শার্দুলই প্রথম যিনি প্রথম পাঁচ বলেই ওয়াইড করেছেন।
এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ সিরাজ ও তুষার দেশপাণ্ডেকে। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের তুষার দেশপাণ্ডে লখনৌর বিপক্ষে এবং বেঙ্গালুরুর সিরাজ মুম্বাইয়ের বিপক্ষে করেছিলেন ১১ বলের ওভার। তবে তাদের কেউই শুরুতে পাঁচ ওয়াইড দেননি।
ম্যাচে শার্দুল তার কোটা পূর্ণ ৪ ওভারে দিয়েছেন ৫২ রান, নিয়েছেন ২ উইকেট। কিন্তু দিয়েছেন ৮টি ওয়াইড বল, যা লখনৌর বোলিং আক্রমণে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।
কাকতালীয়ভাবে লখনৌ স্কোয়াডে ছিলেন নেট বোলার হিসেবে, কিন্তু মহসিন খানের ইনজুরিতে সুযোগ পান মূল দলে। শুরুতে ভালো পারফর্ম করলেও এই রেকর্ড তাকে আইপিএলের ইতিহাসে এক ভিন্নভাবে জায়গা করে দিলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড